October 8, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

মদ-সিগারেটে কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনায় কান দিচ্ছে না সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনায় সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষা ও দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই সরকারের প্রধান লক্ষ্য।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ মানুষের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের জমিগুলোকে আবাদযোগ্য করে খাদ্য উৎপাদন বাড়ানোই সরকারের লক্ষ্য।”

তিনি আরও বলেন, কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের মানুষের প্রতি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

সভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। তিনি জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি কেটে পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও তাকে দেখতে খালপাড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।



Our Like Page