June 14, 2026, 6:40 pm
শিরোনামঃ
বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল : স্থানীয় সরকার মন্ত্রী নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শ্রমবাজারে একমুখী নির্ভরতা আমাদের জন্য বড় ঝুঁকি : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী খুলনায় মসজিদে ঢুকে মুসল্লিদেরকে গুলি করলো দুর্বৃত্তরা নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন সৌদি আরবে বসবাসে বাধ্যতামূলক নতুন নিয়ম সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট আজ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবুঝ শিশুকে ফেলে ভাতিজার সাথে চাচির পলায়ন
এইমাত্রপাওয়াঃ

শ্রমবাজারে একমুখী নির্ভরতা আমাদের জন্য বড় ঝুঁকি : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব‌্য ক‌রেন তিনি।

 

প্রতিমন্ত্রী ব‌লেন, প্রতিবছর ১০ থেকে ১৩ লাখ লোক বিদেশে যায়, যাদের ৮০ শতাংশের গন্তব্য মধ্যপ্রাচ্য। এই একমুখী নির্ভরতা আমাদের জন্য একটি বড় ঝুঁকি। যেকোনো একটি দেশের নীতি পরিবর্তন হলেই লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা হুমকিতে পড়ে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাও বেশিদিন থাকবে না।

 

নুরুল হক ব‌লেন, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশ এখন দক্ষ জনশক্তির জন্য হাতছানি দিচ্ছে। এসব দেশগুলোতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যা বাংলাদেশকে দ্রুত কাজে লাগাতে হবে।এখনই প্রস্তুতি না নিলে এই সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে।

অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক।

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page