August 26, 2026, 1:05 pm
এইমাত্রপাওয়াঃ

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান যদি তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করে, তবে দেশটির ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে প্রস্তুত রয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।

ইউরোপের এই প্রধান চার দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে এইট এএম মিডিয়া এক প্রতিবেদনে ইউরোপীয় দেশগুলোর এই কূটনৈতিক সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে।

রোববার (১৪ জুন) রাতে প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে চার দেশের শীর্ষ নেতারা বিশেষভাবে জোর দিয়ে বলেছেন যে ইরানকে অবশ্যই ‘কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেওয়া যাবে না।’ এই লক্ষ্য অর্জনে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

পারমাণবিক বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিটি কোনো ধরনের বাধা ছাড়াই অনতিবিলম্বে পুনরায় খুলে দেওয়ার জন্য এই চার দেশ জোরালো আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page