November 26, 2026, 10:12 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ক্রয় কার্যক্রমে অনিয়ম, প্রতারণা এবং কার্যাদেশের শর্ত লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল, দরপত্র জামানত বাজেয়াপ্ত এবং তাকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (২১ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের লাইব্রেরিয়ান (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসল মেশিনের বদলে ‘ক্লোন’ বা নকল ফটোকপি মেশিন সরবরাহের চেষ্টার অভিযোগে ‘মেসার্স সুখতারা ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল ও দরপত্র জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের ‘কম্পিউটার সামগ্রী ক্রয়’ খাতের বরাদ্দ থেকে সম্পূর্ণ নতুন একটি তোশিবা ব্র্যান্ডের ফটোকপি মেশিন কেনার দরপত্র আহ্বান করা হয়। উন্মুক্ত এই দরপত্রের প্রেক্ষিতে ঢাকার মতিঝিল বাণিজ্যিক এলাকার মেসার্স সুখতারা ইন্টারন্যাশনাল (অফিস ইক্যুইপমেন্ট সলিউশন)-এর অনুকূলে গত ১০ জুন কার্যাদেশ দেওয়া হয়েছিল।

কিন্তু কার্যাদেশের শর্ত অনুযায়ী আসল (Original) ও সম্পূর্ণ নতুন (Brand New) মেশিন সরবরাহের পরিবর্তে প্রতিষ্ঠানটি নির্ধারিত স্পেসিফিকেশন ও গুণগত মানসম্পন্ন পণ্য দিতে ব্যর্থ হয়। এর বদলে তারা একটি ‘ক্লোন’ বা নকল মেশিন গছিয়ে দেওয়ার চেষ্টা করে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনাকে কার্যাদেশের মৌলিক শর্তের লঙ্ঘন এবং ‘সুস্পষ্ট প্রতারণা’ বলে অভিহিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি ক্রয় ও টেন্ডার কমিটির চেয়ারম্যানের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টিগোচর করা হলে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ধারা ৬৪(৫) ও ৬৪ (৬) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৩৪(৩) ও ১৪৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির কার্যাদেশ ও সংশ্লিষ্ট দরপত্র বাতিল করা হয়।

একইসঙ্গে অ্যাটর্নি জেনারেলের নির্দেশক্রমে মেসার্স সুখতারা ইন্টারন্যাশনালের দরপত্র জামানত বাজেয়াপ্ত করাসহ বিধি মোতাবেক ওই দপ্তরে প্রতিষ্ঠানটিকে কালোতালিকাভুক্ত করা হয়েছে।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা এড়াতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এই সিদ্ধান্তের বিষয়টি এরইমধ্যে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page