August 27, 2026, 6:43 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ নকশার নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন। এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের নিজের একটি কঠোর ও গম্ভীর মুখের ছবি স্থান পেয়েছে।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি পোস্ট করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট। ছবিতে আরও দেখা যায় লেখা রয়েছে,স্বাগত তবে ভদ্রভাবে থাকুন।

পাসপোর্টের নকশায় ট্রাম্প একটি ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, মুখে কঠোর অভিব্যক্তি। তার স্বাক্ষরও রয়েছে ছবির নিচে। পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল টেক্সট ব্যবহার করা হয়েছে।

পাসপোর্টের অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের বিখ্যাত চিত্রকর্ম দেখানো হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’। হোয়াইট হাউস এই পাসপোর্টকে প্যাট্রিয়ট পাসপোর্ট নামে অভিহিত করেছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে এই বিশেষ স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। তবে এটি শুধু ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এবং সীমিত সংখ্যায় বিতরণ করা হবে।

বিশ্লেষকরা বলছেন, এটি সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও বাড়ানোর একটি অংশ। এর আগে বিভিন্ন সরকারি ভবনে তার ছবিসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া ট্রেজারি বিভাগ থেকে জানানো হয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও তার স্বাক্ষর যুক্ত হতে পারে।

নতুন এই পাসপোর্ট চালু হলে ট্রাম্প হবেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি সাধারণ নাগরিকদের ভ্রমণ নথিতে স্থান পাবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page