November 26, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পকে লুজার বললেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও আত্মমুগ্ধ প্রশাসন বলে অভিযোগ করেন। গত শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির এক গালা অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০ মিনিটের বক্তব্যে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন বাইডেন।

 

তিনি অভিযোগ করেন, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবনের সম্মুখভাগে নিজের নাম যুক্ত করার পর আদালতের নির্দেশে সেটি সরিয়ে নিতে হয়েছে।

 

বাইডেন আরও বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় দণ্ডিত হয়ে পরে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উফ! কী ভয়ংকর! কী হারু মানসিকতার মানুষ।’

 

লিংকন মেমোরিয়ালের প্রতিফলন পুকুর সংস্কার প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন বাইডেন। তার দাবি, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ট্রাম্পের এক দাতাকে ১৭ লাখ ডলারের পানি পরিশোধন ব্যবস্থার চুক্তি দেওয়া হয়েছে। তার ভাষায়, এটি ‘প্রকাশ্য ও নির্লজ্জ দুর্নীতির’ উদাহরণ।

 

পররাষ্ট্রনীতি নিয়েও ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নমনীয় অবস্থান নিয়েছেন এবং ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করেছেন। তার দাবি, ট্রাম্প বিশ্বের চোখে যুক্তরাষ্ট্রের মর্যাদাকে যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করেছেন।

 

এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ঠিক দুই বছর আগে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। পরে নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসেন।

 

এদিকে ক্ষমতা ছাড়ার পর বাইডেন পরিবারের রাজনৈতিক উপস্থিতিও আবার বাড়তে শুরু করেছে। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন সম্প্রতি তার স্মৃতিকথা প্রকাশ করেছেন। অন্যদিকে ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি, মানসিক স্বাস্থ্য ও আসক্তি থেকে পুনরুদ্ধার নিয়ে নিয়মিত লিখছেন।

 

অনুষ্ঠানের আগে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, গণতন্ত্র কেবল দর্শক হয়ে দেখার বিষয় নয়; বরং মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কাজ করাই গণতন্ত্রকে টিকিয়ে রাখে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page