October 9, 2026, 7:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই আন্দোলনের আদর্শ ও লক্ষ্যকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে, তবে এই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা করা উচিত নয়।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আদর্শ অনুসরণ করেই দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব।

তিনি বলেন, কোনো মহান আদর্শ বা চেতনাকে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। জুলাই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।

সম্মেলনে জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বর্তমান সরকারের বিভিন্ন লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page