August 24, 2026, 2:14 pm
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা ও ইউনিয়নে হবে হেলথ হাব : স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান ইরান-সৌদি আরবের যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিলো ইরাক ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ বার ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করেছে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষের টাকা না দিলে নতুন লোক নিয়োগের হুমকির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

oplus_0

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অসহায়, দুস্থ ও অসুস্থ উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থান ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের ৬০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সেলাই মেশিন, হুইলচেয়ার, ফসলে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন, আলমারি ও বাইসাইকেল।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার বাহাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা সোহাগ খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলীসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থেই সরকারের এই বিশেষ উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, এ সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page