October 9, 2026, 5:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালায় ভোটার সংখ্যার ভিত্তিতে ভোটকক্ষ নির্ধারণের নিয়ম সংশোধন করা হয়েছে, যাতে একটি ভোটকক্ষে আগের তুলনায় বেশি ভোটার অন্তর্ভুক্ত থাকবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। তবে ভোটকক্ষের ক্ষেত্রে আগের নিয়ম পরিবর্তন করে প্রতি ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

এর আগে সাধারণ নির্বাচনে প্রতি ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ বরাদ্দের বিধান ছিল।

উপনির্বাচনের ক্ষেত্রেও একই পরিবর্তন আনা হয়েছে। আগে একটি পদে উপনির্বাচনের জন্য প্রতি ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের বিপরীতে একটি ভোটকক্ষ রাখা হতো। নতুন নীতিমালায় সাধারণ নির্বাচন ও উপনির্বাচন—উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোটগ্রহণে চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজন অনুযায়ী একাধিক গোপন কক্ষ (মার্কিং প্লেস) স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

নীতিমালায় আগের একটি গুরুত্বপূর্ণ বিধানও বহাল রাখা হয়েছে। সে অনুযায়ী, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যেই অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page