September 19, 2026, 2:11 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী শুক্রবার ইসরায়েলের সংসদ (নেসেট) ভেঙে দেওয়া হবে। এরপর আগামী ২৭ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটাই হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।

সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাকে উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট করতে হয়। এর ফলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী সরকার গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি ভূমি দখল এবং তাদের অধিকার খর্ব করা।

নেসেটের আর মাত্র কয়েকটি অধিবেশন বাকি রয়েছে। তাই আগামী শুক্রবারই সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাঙার আগে নেতানিয়াহুর জোট সরকার কয়েকটি বিতর্কিত আইন পাস করার চেষ্টা চালাচ্ছে, যাতে নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায়।

এদিকে নির্বাচনের আগে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের জমি দখল করে নতুন নতুন অবৈধ বসতি স্থাপন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাও বেড়ে যেতে পারে।

বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু এবার প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন। তবে আগেও অনেকবার জরিপকে ভুল প্রমাণ করে তিনি ক্ষমতায় ফিরে এসেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page