September 17, 2026, 4:59 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরার শালিখা উপজেলার তালখড়ি সরকারি কমিউনিটি ক্লিনিকে কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে রোগী দেখার অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক টেলিভিশন সাংবাদিক ও তার ক্যামেরাপারসন। এ ঘটনায় শালিখা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চ্যানেল এস-এর মাগুরা জেলা প্রতিনিধি রাজিব হোসেন মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তালখড়ি সরকারি কমিউনিটি ক্লিনিকে যান। সেখানে জয়নাব খাতুন কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে রোগী দেখছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার সহযোগী হিসেবে সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।

সাংবাদিক রাজিব হোসেন ও তার ক্যামেরাপারসন মো. আশিকুর রহমান শিপন ভিডিও ধারণ ও সাক্ষাৎকার নেওয়ার সময় জয়নাব খাতুন ও তার সহযোগী তাদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাদের মারধর করা হয় এবং একটি মোবাইল ফোন ও একটি মাইক্রোফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় গ্রামপুলিশ তরিকুল ইসলাম, এস আলমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় সাংবাদিক রাজিব হোসেন শালিখা থানায় জয়নাব খাতুন (৪৫) ও সোহাগ হোসেন (২৩)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজিব হোসেন বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। ভিডিও ধারণে বাধা দেওয়া হয়েছে এবং ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এ বিষয়ে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও চ্যানেল ১৮-এর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, তালখড়ি সরকারি কমিউনিটি ক্লিনিকে কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে রোগী দেখা এবং সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের মারধর ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page