July 19, 2026, 4:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে বৃক্ষ রোপন রোপন কর্মসূচি পালিত  যশোরের শার্শায় র‍্যাবের অভিযানে নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক সেনা হেফাজতে মোজাফফর ; জিয়াউর রহমান হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য মহাসড়কে দুর্ঘটনায় দ্রুত চিকিৎসায় প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল জারি ঝিনাইদহের হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন ; সাতক্ষীরা থেকে প্রেমিক মেহেদী গ্রেফতার মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নাটোরে ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ ৩ জন গ্রেফতার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ ১১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

উত্তরাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা ; রংপুরের পাঁচ জেলা ঝুঁকিতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী তিন দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে উজানের বৃষ্টিপাতের প্রভাবে এসব নদীর পানি আবার বাড়তে পারে। কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও সুরমা নদীর পানি কমেছে। আগামী তিন দিনে দুই নদীরই পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা অববাহিকার বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানিও বেড়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কয়েকটি পয়েন্টে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ফেনী, মুহুরি, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিনে এসব নদীর পানি কিছুটা বাড়লেও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page