September 23, 2026, 12:00 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ মাসিক সভার সভাপতিত্ব করেন।

সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আবু সাইদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সালাউদ্দিন মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) নাসিমা খাতুন, টিটিসির অধ্যক্ষ শামীম হোসেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page