September 25, 2026, 4:54 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বকাপ ফুটবল আয়োজনের পর জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী ৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের প্রক্রিয়ায় ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফার উদ্বোধনী শান্তি পুরস্কার প্রদান করেন। ট্রাম্প মনে করেন যে ইনফান্তিনো বিশ্বজুড়ে সবার কাছে গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং মানুষকে একত্রিত করার বিশেষ ক্ষমতা তার রয়েছে।

চলতি বছরের ডিসেম্বরে পর্তুগালের আন্তোনিও গুতেরেস অবসরে যাওয়ার পর নতুন জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হবেন। পদটি পেতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন অর্জন করতে হবে, যেখানে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে এবং পরবর্তীতে সাধারণ পরিষদে তা অনুমোদিত হতে হবে।

জাতিসংঘের এই শীর্ষ পদের জন্য লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের প্রার্থীকে প্রাধান্য দেওয়ার প্রথা থাকলেও ট্রাম্পের প্রস্তাব সেই সমীকরণ বদলে দিতে পারে। অন্য প্রতিযোগীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি আলোচনায় থাকলেও ট্রাম্প ইনফান্তিনোর নাম সামনে নিয়ে আসছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page