November 26, 2026, 8:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠনের প্রধান পূর্বশর্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

মঙ্গলবার (২১ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন যে ‘আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতেই একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক সম্পর্ক সবচেয়ে ভালোভাবে গড়ে তোলা সম্ভব। এ ধরনের সম্পর্ক বহুধ্রুভ এশিয়া এবং বহুধ্রুভ বিশ্ব গঠনে মূল্যবান অবদান রাখতে পারে’। তিনি উল্লেখ করেন যে ২০২৪ সালের অক্টোবর থেকে ভারত-চীন সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং উভয় পক্ষকেই এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

দুইটি বিশাল ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও চীনের নিজ নিজ বিশেষ স্বার্থ থাকা স্বাভাবিক উল্লেখ করে জয়শঙ্কর জানান যে দ্বিমত যেন কোনোভাবেই বিরোধে পরিণত না হয় সে বিষয়ে দুই দেশের শীর্ষ নেতারা একমত হয়েছেন। তিনি সাম্প্রতিক সময়ে সরাসরি বিমান চলাচল শুরু, নতুন ভিসা ব্যবস্থা এবং সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর পদক্ষেপকে স্বাগত জানান।

তবে বাজার সুবিধা, বাণিজ্য ভারসাম্য এবং সরবরাহ শৃঙ্খলের নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো সমাধানের বাকি রয়েছে বলে জয়শঙ্কর উল্লেখ করেন। একই সাথে তিনি সরকারি প্রতিনিধি ও সাধারণ জনগণের পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন কাঠামোগত বৈঠক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page