অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে শিক্ষার্থীদের ক্ষোভের জন্ম দেওয়া পরীক্ষা জালিয়াতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার এ বিষয়ে দেওয়া বক্তব্যটি ছিল সাম্প্রতিক সরকারবিরোধী বড় ধরণের বিক্ষোভের প্রেক্ষাপটে তার প্রথম সরাসরি মন্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের প্রতিশ্রুতিও দেন।