September 9, 2026, 5:37 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক

ফাহিমুল ইসলাম: ঝিনাইদহের মহেশপুরে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, চাঁদা আদায় এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার দত্তনগর বাজারের ‘মায়ের দোয়া ফার্মেসি’র মালিক মো. নুর নবী (৩১) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওষুধের বকেয়া ১ হাজার ৫২৫ টাকা আদায়ের জন্য গত ১ এপ্রিল খালিশপুর গ্রামের একটি ভাড়া বাসায় গেলে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তাকে ফাঁদে ফেলে। সেখানে তার সঙ্গে এক নারীকে দাঁড় করিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মান-সম্মান ও প্রাণের ভয়ে বাদী তাৎক্ষণিকভাবে বিকাশ ও নগদ মিলিয়ে ৭০ হাজার টাকা দেন। এরপর গত ২১ জুলাই আবারও ফোন করে ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হলে তিনি বিকাশের মাধ্যমে ২ হাজার ২৭ টাকা পাঠান। এভাবে আসামিরা মোট ৭২ হাজার ২৭ টাকা আদায় করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় মহেশপুর থানায় দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয় উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে।

মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মাহবুবুর রহমান (৩০) ও মিজানুর রহমান ছোট (৩৫) নামে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মাহবুবুর রহমানের বিরুদ্ধে পূর্বেও মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া মিজানুর রহমান ছোটের বিরুদ্ধেও একই ধরনের একটি মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page