July 30, 2026, 12:09 pm
শিরোনামঃ
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ও সংঘাত বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এখনও বন্ধ হয়নি এবং তা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটি উভয় পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি এই তথ্য জানান। তিনি বলেন যে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অধীনে দুই পক্ষকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।

পররাষ্ট্র মুখপাত্র তাহির আন্দোরাবি জোর দিয়ে বলেন যে দুই দেশের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যায়নি বরং তা চলমান রয়েছে। পাকিস্তান সরকারের এই মধ্যস্থতা প্রচেষ্টার মূল লক্ষ্য হলো সংঘাত থামিয়ে চুক্তি অনুযায়ী কূটনৈতিক পথে স্থায়ী সমাধান নিশ্চিত করা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page