July 31, 2026, 1:01 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর্জেন্টিনা বা দেশটির জাতীয় প্রতীক নিয়ে ঘৃণা ছড়ানো কিংবা অবমাননাকর মন্তব্য করা বিদেশিদের ভিসা বাতিল, প্রবেশে নিষেধাজ্ঞা বা দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দিয়ে একটি জরুরি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবল দল ও সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠলে বিশ্বজুড়ে দেশটির সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয় যে দেশের বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণার জবাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা আর্জেন্টিনার ওপর আক্রমণ করবে তাদের দেশে স্থান দেওয়া হবে না।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়, যার ফলে ফিফা আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও এক কোচের বিরুদ্ধে অসদাচরণের তদন্ত শুরু করেছে। এ ছাড়া গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান ও বার্তার বিষয়েও ফিফা পৃথক অনুসন্ধান চালাচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিতর্ক তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে ব্রাজিল, মেক্সিকো ও মার্কিন ডেমোক্রেটিক পার্টির বামপন্থীদের অর্থায়নে এই আর্জেন্টিনা-বিরোধী প্রচারণা পরিচালিত হচ্ছে। এসব কটূক্তি ও অভিযোগের জের ধরে ব্রাজিল ইতোমধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে বুয়েনস আইরেস থেকে ফেরত তলব করেছে।

জরুরি এই অধ্যাদেশে রাজনৈতিক, একাডেমিক বা নাগরিক গঠনমূলক সমালোচনাকে সংসংবিধান স্বীকৃত হিসেবে ছাড় দেওয়া হলেও ‘ঘৃণা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ফলে অভিবাসন কর্তৃপক্ষ পর্যটক বা বিদেশি বাসিন্দাদের সামাজিক মাধ্যমের ইতিহাস পরীক্ষা করবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page