October 9, 2026, 11:48 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, তবে সব কিছুই হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

সোমবার (৩ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সে স্বাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে। এই কাজটি আমরা ঐক্যবধভাবে করতে চাই।’

সরকার সংসদ ও রাজনীতিতে সবার সহযোগিতা চায় বলে জানান জহির উদ্দীন স্বপন।

 

কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, অভিযোগ মন্ত্রীর। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page