August 5, 2026, 11:36 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন যে শাসকদল বিজেপি পুরো পশ্চিমবঙ্গকে একটি মেগা কারাগারে পরিণত করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং পঞ্চায়েত, পৌরসভা ও জেলা পরিষদ জোর করে দখল করা হচ্ছে। পুলিশ দিয়ে তাঁদের সংসদ সদস্য ও বিধায়কদের বিজেপিতে যোগ দিতে অথবা জেলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সীমানা নির্ধারণ ও জনশুমারির কাজ শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংসদে ও আদালতে বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে মমতা জানান যে আইনি পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার না মেলায় এখন গণ গণতান্ত্রিক আন্দোলন ও জনসচেতনতাই একমাত্র পথ। নিজের দলের ব্যাংক হিসাব স্থগিত করার প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন যে বিজেপি বা আরএসএসের তহবিলের হিসাব কেন নেওয়া হচ্ছে না। রাম মন্দিরের নামে বিভিন্ন স্থানে তোলা আদায় ও চুরির অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির তরুণদের প্রতি সংহতি জানিয়ে মমতা বলেন যে প্রতিবাদকারী যুবসমাজকে ‘দেশবিরোধী’ তকমা দিয়ে নির্যাতন করা হচ্ছে। তিনি তরুণদের ভয় না পেয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধান ও দেশের আদর্শ রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নিজের পদের পরোয়া করেন না জানিয়ে মমতা স্পষ্ট করেন যে বাধা দিলে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন এবং শান্তি ও সম্প্রীতির জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page