September 25, 2026, 2:52 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা ও সামরিক সক্ষমতা বাড়াতে ২০২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৫৬ বিলিয়ন ডলারের রেকর্ড প্রতিরক্ষা বাজেটের পরিকল্পনা করছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি আগস্টের শেষের দিকে অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাবটি জমা দেওয়া হবে, তবে বছরের শেষের দিকে আলোচনার মাধ্যমে এই ব্যয় আরও বাড়তে পারে। জাপানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মোট প্রতিরক্ষা ব্যয় শেষ পর্যন্ত প্রায় ৬৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রস্তাবিত এই বাজেটে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ‘নতুন ধারার যুদ্ধ’-এর জন্য আত্মরক্ষা বাহিনীকে প্রস্তুত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এর মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন, এআই চালিত কমান্ড সিস্টেম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, স্পর্শকাতর তথ্যের জন্য ক্লাউড অবকাঠামো এবং উচ্চক্ষমতাসম্পন্ন লেজার ও মাইক্রোওয়েভ অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।

এই বরাদ্দ মূলত জাপানের ২০২৩ থেকে ২০২৭ অর্থবছরের জন্য গৃহীত ৪৩ ট্রিলিয়ন ইয়েন বা ২৭০ বিলিয়ন ডলারের পাঁচ বছর মেয়াদী সামরিক পুনর্গঠন কর্মসূচির অংশ।

চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার সম্ভাব্য নিরাপত্তা হুমকিকে কারণ হিসেবে দেখিয়ে ২০২২ সালে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল গ্রহণের পর থেকে টোকিও ধারাবাহিকভাবে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে চলেছে।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, জাপানের সামরিক শক্তি বৃদ্ধির এই পদক্ষেপ পূর্ব এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতা তৈরি করতে পারে। একই সঙ্গে চীনের পক্ষ থেকেও টোকিওর এই সামরিক প্রস্তুতির কড়া সমালোচনা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page