September 26, 2026, 1:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘র’ প্রধান যিনি এসেছেন-এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন (জল্পনা) দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসেছেন। এটা এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টারপার্ট আছে, তার সঙ্গে বসবেন। এটা নিয়ে সরকার যদি মনে করে, সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। কিন্তু এরকম কথা আমাদের কাছে একটা বিতর্ক হচ্ছে যে রাষ্ট্রের সার্বভৌম বিষয়, একটা বিতর্কিত ভূমিকা বাংলাদেশের বিষয়, তার হঠাৎ করে সফরটা কেন-এটা কোনো ব্যাপারই নেই।

তিনি আরও বলেন, যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই। জনাব ত্রিবেদী হাইকমিশনার, কিন্তু তার বক্তব্য—কথাটা আমরা সবসময় বলি যে, আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়। এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়-বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।

তথ্য উপদেষ্টা বলেন, সো, আমাদের তো আসলে এনগেজ করতে হবে। আমাদের নতুন করে আমাদের সম্পর্ক বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি। কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, টু সাম পার্টি অর টু সাম পারসন স্পেসিফিক, একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন-সেটা না হয়ে জনগণের সঙ্গে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলছেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা-তাদের যেসব কাউন্টারপার্ট যারা আছে, তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা-এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে, ভারতের কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে-আমি হাসিনার আমলের কথা বলছি-যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না।

তিনি বলেন, আমরা আলাপ করছি, সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সঙ্গে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়-ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে। এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে। কিন্তু যে বললাম, দুটো স্বাধীন, সার্বভৌম দেশ আলাপ করছে-এভাবে এটা হতে হবে। ওটুকু এনসিউর হলে আমাদের করতেই হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page