October 9, 2026, 11:43 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের বিষয় নিয়ে মন্তব্য করার এখতিয়ার তার নেই।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই।’

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব জানান, অলি আহমেদের দুটি এবং মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্রই যথার্থ পাওয়া গেছে।

তিনি বলেন, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে দাবি করে তা সংশোধনের প্রস্তাব দিয়েছে ১১ দলীয় জোট। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

 

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি ভবিষ্যতে সংসদ বিবেচনা করতে পারে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এবং এতে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page