October 9, 2026, 7:54 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন ইজারা নিচ্ছে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদার করতে দুই বছরেরও বেশি সময়ের জন্য মার্কিন এমকিউ-৯বি সি গার্ডিয়ান ড্রোন ইজারা নিচ্ছে ভারত। সোমবার (১৭ আগস্ট) উচ্চমাত্রায় সক্ষম এই দূরনিয়ন্ত্রিত বিমান ব্যবস্থাগুলো আড়াই বছরের জন্য ইজারা নিতে প্রায় এক হাজার ৯৪৩ কোটি রুপির একটি চুক্তি সম্পন্ন হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির অনুযায়ী, অত্যাধুনিক সেন্সর ও আধুনিক যন্ত্রাংশে সজ্জিত এই দূরনিয়ন্ত্রিত ড্রোনগুলো নৌবাহিনীর সামুদ্রিক এলাকা সম্পর্কে সার্বিক সচেতনতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশাল সামুদ্রিক এলাকায় নিরবচ্ছিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও নজরদারি সুবিধা প্রদানের মাধ্যমে এই ব্যবস্থা ভারত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

এই সাময়িক ইজারা ব্যবস্থাটি মূল ড্রোন সরবরাহ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাবে। ২০২৪ সালে মার্কিন সরকারের সঙ্গে স্বাক্ষরিত মূল চুক্তির অধীনে ভারত মোট ৩১টি ড্রোন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করে। বিলিয়ন ডলারের সেই চুক্তি অনুযায়ী ভারতীয় নৌবাহিনী ১৫টি সি গার্ডিয়ান ড্রোন পাবে, আর সেনাবাহিনী ও বিমানবাহিনী পাবে আটটি করে স্কাই গার্ডিয়ান ড্রোন।

সেই ক্রয় চুক্তির মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র, লেজার-নির্দেশিত বোমা, উচ্চমানের নজরদারি ব্যবস্থা এবং ভারতে এসব সরঞ্জামের স্থানীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তথ্যমতে, এই সি গার্ডিয়ান ড্রোন বেসামরিক ও সামরিক আকাশসীমায় নিরাপদে চলাচলের পাশাপাশি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে একনাগাড়ে নজরদারি চালাতে সক্ষম।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page