October 9, 2026, 12:17 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিকল্পধারা বাংলাদেশের অভিনন্দন

মোঃ ফাহিমুল ইসলাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান।

শুভেচ্ছাবাণীতে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে আপনার নির্বাচিত হওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনার দীর্ঘদিনের দেশপ্রেম, জন সম্পৃক্ততা ও নেতৃত্বের অভিজ্ঞতা জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার প্রজ্ঞা, সততা ও দূরদর্শিতা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার সফল ও সুস্থ-সুন্দর কার্যকাল কামনা করছি। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।

আল্লাহ আপনাকে দেশসেবার এই মহান দায়িত্ব পালনে শক্তি ও তৌফিক দান করুন। এ সময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page