August 24, 2026, 4:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক ; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যশোরে ১৩ বছর পর শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা যশোরের বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিকল্পধারা বাংলাদেশের অভিনন্দন নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা ও ইউনিয়নে হবে হেলথ হাব : স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক ; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও অ্যালকোহল সেবনের অভিযোগে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার ফতেপুর (বেড়ের মাঠ) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তাররা হলেন—ফতেপুর (বেড়ের মাঠ) গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মো. মাসুদ রানা (৩০) এবং একই গ্রামের মফিদুলের ছেলে মো. শাকিল ইসলাম (২০)।

পুলিশ জানায়, মাসুদ রানা গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে এবং শাকিল ইসলাম অ্যালকোহল গ্রহণ করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে আটক হন।

পরে তাদের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মাসুদ রানাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শাকিল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মহেশপুর থানা পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহেশপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page