October 9, 2026, 9:38 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধান এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে নিবিড় যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মনঙ্গবার (২৫ আগস্ট) ইয়োনহাপ বার্তা সংস্থার বরাতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ানের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখে এই আঞ্চলিক সংকট সমাধানের বিষয়ে জোর দেওয়া হলেও দুই দেশের আনুষ্ঠানিক বক্তব্যে উত্তর কোরিয়ার পরমাণু মুক্তকরণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা উল্লেখ করা হয়নি।

কিমের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়াকিমের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, দুই দেশের যৌথ জোটের স্বার্থ রক্ষায় নিবিড় সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। অন্যদিকে চো হিয়ান আশাবাদ ব্যক্ত করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের মাধ্যমে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পুনরায় আলোচনা শুরু হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ট্রাম্প আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহী। এছাড়া এই ফোনালাপে শুল্ক, বিনিয়োগ চুক্তি, দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page