August 25, 2026, 7:24 am
শিরোনামঃ
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করলো সরকার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে আব্দুল মুহিতকে নিয়োগ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা গাজীপুরে চাকরির প্রলোভনে ডেকে যুবককে হত্যা ; ২৭ দিন পর ড্রেন থেকে লাশ উদ্ধার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে রড-হাতুড়ির আঘাতে বৃদ্ধ নিহত সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাকে এই পদে পদায়ন করে সোমবার (২৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি যতদিন এই পদে দায়িত্ব পালন করবেন অথবা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগাদেশ কার্যকর থাকবে। নবনিযুক্ত এপিএস ইউনুস আলীর স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামে। তার বাবার নাম মো. তৈয়ব আলী এবং মায়ের নাম মোছা. আফলাতুন।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেয় সরকার।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা অপর এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলি করা হয়েছে। জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page