August 27, 2026, 5:47 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা এক নারীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের ইমন (১৯)-এর টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার এবং ইমনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের তারাগঞ্জের বাসিন্দা ৪১ বছর বয়সী ওই নারী বর্তমানে গাজীপুরে বসবাস করেন এবং একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে মানব পাচারকারী চক্রের সদস্য জাহিদুল ইসলাম মীরের সঙ্গে তার পরিচয় হয়। পরে চক্রের সদস্যরা তাকে ভারতে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়।

চক্রের সদস্যদের কথায় বিশ্বাস করে গত ২১ আগস্ট রাতে তিনি ঢাকা থেকে জীবননগরের উদ্দেশে রওনা দেন। পরদিন সকালে জীবননগরে পৌঁছালে চক্রের সদস্যরা তাকে গ্রহণ করে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করে।

টানা তিন দিন সীমান্ত দিয়ে ভারতে পাঠাতে ব্যর্থ হওয়ার পর পাচারকারী চক্রের সদস্যরা তাকে ইমনের টিনশেড বসতঘরে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখে। মঙ্গলবার সকালে পুনরায় সীমান্ত পার করার চেষ্টা করা হলে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং ইমনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় ওই নারীর এজাহারের ভিত্তিতে মহেশপুর থানায় মামলা হয়েছে। মামলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬/৭/১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আটক ব্যক্তিকে আদালতে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার এজাহারভুক্ত আরও আটজনসহ অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে শনাক্ত ও আটকের জন্য সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page