September 4, 2026, 11:17 am
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দাজ্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। নিতিন গডকড়ি জানান, এই প্রকল্পে তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার (আরওবি), পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস ও দুই পাশে সার্ভিস রোড তৈরি করা হবে।

প্রকল্পটি নেপাল সীমান্তের কাছে অবস্থিত গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে মিলবে। বিমানবন্দরটিতে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর উপযোগী একটি নতুন গ্রিন টার্মিনাল ভবন ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।

নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরে অবস্থান হওয়ায় এ প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। এটি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমাবে এবং চা ও কৃষি পণ্য পরিবহনে গতি আনবে।

দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২ (এএইচ২)-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে শক্তিশালী করবে।

ভারতের কৌশলগত লাইফলাইনখ্যাত এই শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেকের নিরাপত্তায় একটি ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও করছে দেশটির সরকার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page