এম এ কবীর, ঝিনাইদহ : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি’র জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, সিভিল সার্জন ডা: কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান। সভায় প্রধান অতিথি বলেন
একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে মানুষকে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি ।