September 10, 2026, 12:13 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের তরফ থেকে কোনো ধরনের মিডিয়া বা আপনাদের সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই।’

তিনি বলেন, দেশের বর্তমান অবস্থানে আসার পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রের বর্তমান পর্যায়েও সংবাদমাধ্যম সমান কৃতিত্বের দাবিদার বলে মন্তব্য করেন তিনি।

‘আজকে আমরা যেখানে আছি, সংবাদমাধ্যম আছে বলেই সেখানে আছি। আজকে সংবাদমাধ্যম যে ভূমিকা নিয়েছে, সবসময় যার কারণে আজকে আমাদের যত অর্জন—যা আছি, যেখানেই আছি, গণতন্ত্রের যে পর্যায়ে আমরা আছি বাংলাদেশে—আল্লাহর মেহেরবানীতে আমার মনে হয়, তার সমান সমান ক্রেডিট সংবাদমাধ্যমে যায়,’ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়। ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিশ্বাস ধারণ করেন। সবাই মিলে কাজ করলে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ও সোনার বাংলাদেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page