September 11, 2026, 2:14 pm
শিরোনামঃ
জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন
এইমাত্রপাওয়াঃ

হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণে রাতভর বিমান হামলা চালিয়ে হামাসের খান ইউনিস ব্রিগেডের প্রধান কমান্ডার মুহাম্মদ ইয়াজুরিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতের এই হামলায় প্রধান কমান্ডারের সাথে হামাসের আরও দুই উচ্চপদস্থ যোদ্ধা নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, নিহত ব্রিগেড কমান্ডারের নাম মুহাম্মদ আব্দুল সালাম আল-ইয়াজুরি। তাদের দাবি, আল-ইয়াজুরি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বহু হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছিলেন।

আইডিএফ আরও জানিয়েছে, খান ইউনিসে চালানো একই বিমান হামলায় হুজাইফা মুআম্মার নামে এক কোম্পানি কমান্ডার এবং মুহাম্মদ বাহজাত রাদি নামে হামাসের আরও এক সদস্য নিহত হয়েছেন।

অপরদিকে, দক্ষিণ গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবদুস সালাম আল-ইয়াজুরি নিহত হয়েছেন বলে জানিয়েছে করেছে হামাস ও ফিলিস্তিনি গণমাধ্যম।

হামাস সদস্যদের মৃত্যুর খবর প্রকাশকারী একটি অ্যাকাউন্টে ইয়াজুরির জন্য ‘শহীদ পোস্টার’ প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে খান ইউনিস ব্রিগেডের কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়। ইয়াজুরি আবু আল-হাইথাম নামেও পরিচিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page