অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাহরাইনে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটিতে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাওকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী হাং কাও মন্তব্যে বলেছিলেন, ইরানি বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাগচি লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী বাহরাইনে পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ মার্কিন আগ্রাসনে সহায়তাকারী অন্যান্য ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। ইসরায়েলের যুদ্ধগুলোর খরচ জোগানোর চেয়ে মার্কিন জনগণ আরও ভালো ব্যবস্থা পাওয়ার দাবিদার বলেও তিনি মন্তব্য করেন।