September 11, 2026, 2:18 pm
শিরোনামঃ
সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক
এইমাত্রপাওয়াঃ

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তরাঞ্চলীয় ইয়েমেনভিত্তিক একটি অস্ত্র উন্নয়ন সেল নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সফটওয়্যার তৈরির জন্য অ্যানথ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ‘ক্লাউড কোড’ ব্যবহার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত অ্যানথ্রোপিকের সেপ্টেম্বর ২০২৬-এর হুমকি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

অ্যানথ্রোপিক তাদের অভ্যন্তরীণ তদন্তে সন্দেহজনক অস্ত্র তৈরির কার্যক্রম শনাক্ত করার পর জানায়, ওই চক্রটি মানব প্রকৌশলীদের বিকল্প হিসেবে ক্লাউডের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছিল। এরা গাইডেড রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘আর২০০০’ নামক একটি বহুমুখী ক্ষেপণাস্ত্র প্রকল্পসহ মোট তিনটি অস্ত্র কর্মসূচিতে কাজ করছিল।

তদন্তে জানা যায়, উড্ডয়নকারী যান নিয়ন্ত্রণ, দিকনির্ণয় ও গাইডেন্স সম্পর্কিত সফটওয়্যার তৈরির কাজে একই সঙ্গে ক্লাউডের একাধিক সংস্করণ ব্যবহার করা হতো। অ্যানথ্রোপিকের নিরাপত্তা ব্যবস্থা অনেক অনুরোধ আটকে দিলেও চক্রটি কৌশলে মূল উদ্দেশ্য লুকিয়ে এবং কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে তাদের সুরক্ষা প্রাচীর অতিক্রম করতে সক্ষম হয়।

অ্যানথ্রোপিক নিশ্চিত করেছে, ওই গোষ্ঠীটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় একটি গাইডেড রকেটের পরীক্ষা চালিয়েছিল, যা ব্যর্থ হয়। পরবর্তীতে রকেটটি কেন ব্যর্থ হলো তা তদন্ত করতে তারা পুনরায় ক্লাউড ব্যবহার করে। এ থেকে প্রমাণিত হয়, একটি অস্ত্র প্রস্তুতকারী দল বাণিজ্যিক এআই কোডিং ব্যবস্থা তাদের প্রকৌশল কাজে সফলভাবে ব্যবহার করতে পেরেছে।

ঘটনাটি উদঘাটনের পর অ্যানথ্রোপিক সংশ্লিষ্ট সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং ঝুঁকি কমাতে তথ্য সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে ভাগ করে নিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, ক্লাউডের ওপর নির্ভর করার আগেই ওই চক্রের নিজস্ব অফলাইন সিমুলেশন সরঞ্জাম তৈরি করা ছিল, অর্থাৎ তাদের অস্ত্র উৎপাদন সক্ষমতা কেবল অ্যানথ্রোপিকের ওপর নির্ভরশীল ছিল না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page