September 11, 2026, 2:26 pm
শিরোনামঃ
সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক
এইমাত্রপাওয়াঃ

জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বছ‌রের জানুয়া‌রি থেকে মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কা‌জের উদ্বোধন করবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পা‌নি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকা‌লে রাজবাড়ীর পাংশা উপ‌জেলার হাবাসপু‌র এলাকায় পদ্মা ব‌্যা‌রেজ নির্মানের স্থান প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তিনি।

 

পা‌নিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ব‌লেন, ‘পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও মাছের উৎপাদন বাড়বে। সেইসঙ্গে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা। আগামী বছ‌রের জানুয়া‌রি, ফেব্রুয়া‌রি, মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করতে পারেন।’

পদ্মা ব‌্যা‌রেজ ‘প্রজেক্ট মাস্টারমাইন্ড’ মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈ‌তিক রুপান্তর ও বিপ্ল‌ব ঘটবে জানিয়ে পা‌নিসম্পদ মন্ত্রী ব‌লেন, ‘এর মধ‌্য দি‌য়ে ২৪টি জেলায় অর্থনৈ‌তিক রুপান্তর ঘটা‌বে, কৃ‌ষি বিপ্লব হ‌বে, বিদ্যুৎ উৎপাদন হ‌বে, মা‌ছের চাষ হ‌বে, উৎপাদন বৃ‌দ্ধি পা‌বে।’

তিনি আরও বলেন, ‘আরও অনেক আধু‌নিক প্রযু‌ক্তি যোগ হ‌বে। এই প্রকল্প‌টি ২০০৪ সাল থে‌কে মরহুম সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়ার সময় থে‌কে স‌মীক্ষা ক‌রে এমনভা‌বে নি‌য়ে এসেছি, যা আজ ২০২৬ সা‌লে এক‌নে‌কে পাশ ক‌রি‌য়ে‌ছি।’

বিএনপির নির্বাচনি ইস্তেহারের কথা তুলে ধরে এ্যানি ব‌লেন, “প্রধানমন্ত্রী নির্বাচ‌নের আগে আপনা‌দের ওয়াদা দি‌য়ে‌ছি‌লে, নির্বাচ‌নের ইশ‌তে‌হা‌রে নি‌য়ে এসে‌ছি‌লেন। আজ তার হাত ধ‌রে বাস্তবায়ন হ‌তে যা‌চ্ছে। এজন‌্য পা‌নি সম্পদ মন্ত্রণাল‌য়ের পক্ষ থে‌কে এবং ২৪টি জেলার পক্ষ থে‌কে প্রধানমন্ত্রী‌কে ধন‌্যবাদ জানাই।”

এই সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আস‌নের সংসদ সদস‌্য হারুন অর র‌শিদ উপ‌স্থিত ছি‌লেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page