November 26, 2026, 3:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে ওয়াশিংটন ‘সরাসরি আলোচনা’ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ হুথিদের দখলের পর এ কথা জানান তিনি।

ক্যানসাস গমনের উদ্দেশ্যে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডি ভ্যান্স জানান, উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে মার্কিন প্রশাসন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছি। আমেরিকা অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

হুথিদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা সরাসরি হুথিদের সঙ্গেও আলোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছি, তাই পরিস্থিতি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করি।’

পরিস্থিতিটিকে পরিবর্তনশীল উল্লেখ করে জেডি ভ্যান্স জানান, আমেরিকার নিজস্ব স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে।

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুথিদের সাম্প্রতিক আক্রমণ এবং ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির সংঘাত চরম আকার ধারণ করার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এলো।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page