September 16, 2026, 11:14 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে পাকিস্তান নিজেদের সীমাবদ্ধতার কথা স্পষ্ট করার পর, হুথি সংকট মোকাবেলায় রিয়াদকে গোয়েন্দা সহায়তা দিতে এগিয়ে এসেছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্য জেরুজালেম পোস্টের বরাতে জানা গেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনায় বসেছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর এই আলোচনার পথ উন্মুক্ত হয়।

এই সহযোগিতার মূল উদ্দেশ্য হলো রিয়াদকে হুথি বাহিনীর সামরিক মোতায়েন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। ইরান সমর্থিত হুথিরা সম্প্রতি তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশনসহ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও সীমান্ত এলাকায় জোরালো আক্রমণ শুরু করেছে।

বাব এল-মানদেব প্রণালি ও এর আশেপাশের সমুদ্রপথে নৌ চলাচল সুরক্ষিত রাখা এবং তেল অবকাঠামো রক্ষায় সৌদি আরব যুক্তরাজ্যের কাছেও সহায়তার আবেদন জানিয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে’ রক্ষাত্মক ব্যবস্থা হিসেবে অভিহিত করে জানান, এটি অন্য দেশে আক্রমণের সুযোগ দেয় না, যা পূর্বের ‘ইসলামিক ন্যাটো’ ধারণার বিপরীত। এতে সৌদি আরবের পক্ষে পাকিস্তানের সামরিক অংশগ্রহণের স্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইরান ও তার মিত্রদের হুমকির মুখে সৌদি-ইসরায়েল নিরাপত্তা সমন্বয় আরও দৃশ্যমান হচ্ছে। তবে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাভাবিকীকরণ শর্তাবলীকে কেন্দ্র করে দুদেশের আলোচনায় অন্যান্য রাজনৈতিক সমীকরণও যুক্ত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page