September 21, 2026, 12:08 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ব্রাজিলের সাও পাওলোতে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও সংগঠন শাখা থেকে দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন কনস্যুলেটগুলোর জন্য প্রয়োজনীয় জনবল, যানবাহন ও অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলো—তিন শহরই বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এসব অঞ্চলে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়িয়ে জাতীয় স্বার্থ সংরক্ষণ, দেশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

দক্ষিণ চীনের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র গুয়াংজোতে বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের সঙ্গেও এ অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বেইজিং ও কুনমিংয়ে বাংলাদেশের মিশন রয়েছে। তবে গুয়াংজোর সঙ্গে এসব মিশনের দূরত্ব বেশি হওয়ায় সেখানকার কার্যক্রমে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে গুয়াংজোতে কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কনস্যুলেট চালু হলে চীনের দক্ষিণাঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসীসেবায় সরাসরি কার্যক্রম জোরদার করার সুযোগ তৈরি হবে।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্তও বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। জার্মানি বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য।

২০২৪ সালে বাংলাদেশ ও জার্মানির পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ৯ বিলিয়ন ইউরো ছিল। জলবায়ু, জ্বালানি, সুশাসন, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও টেকসই সরবরাহব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা রয়েছে।

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্রাজিলের সাও পাওলোতে কনস্যুলেট স্থাপনের উদ্যোগের মাধ্যমে লাতিন আমেরিকায় বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক উপস্থিতি আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।

ব্রাজিল দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনীতি এবং ব্রিকসের গুরুত্বপূর্ণ সদস্য। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগও বেড়েছে।

সাও পাওলো ব্রাজিলের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় সেখানে কনস্যুলেট চালু হলে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং ব্রাজিলের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি আরও বিস্তৃত হবে। পাশাপাশি এসব অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেওয়ার সক্ষমতাও বাড়বে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page