September 26, 2026, 8:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের উত্থাপিত সাতটি শর্ত পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর শাস্তি বজায় রাখা হবে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির এই মুখপাত্র ইরানকে চলমান সংঘাতের বিজয়ী হিসেবে উল্লেখ করে জানান, দেশটি তার এই বিজয়কে ‘স্থায়ী কৌশলগত প্রতিরোধ ব্যবস্থায়’ রূপান্তরিত করছে। এর অংশ হিসেবেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কৌশলগত পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং তা পুনরায় খুলে দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

হোসেইন মোহেব্বি জানান, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের অবাধ সুবিধা নিশ্চিত করাই ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান উদ্দেশ্য। তবে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ওয়াশিংটন সেই লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে কয়েক ঘণ্টার জন্য খোলা রাখতে সক্ষম হয়নি।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page