September 27, 2026, 4:57 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক আন্ডারওয়াটার ড্রোন বা ডুবোজাহাজ আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেমাস ৬০০’ নামের মানবহীন ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধকৌশলের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে আইআরজিসি নেভির সদস্যরা ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে দাবি করা হয়েছে।

ইরানের দাবি, ড্রোনটি বর্তমানে তাদের বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে। এর ভেতরে থাকা তথ্য ও প্রযুক্তিগত উপাত্ত উদ্ধারের কাজ চলছে।

ঘটনার পর হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরানি বাহিনী। আইআরজিসি নেভি জানিয়েছে, জলপথটি বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ চলাচল বা অনুমোদনহীন প্রবেশ ঠেকাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।

তবে মার্কিন ড্রোন আটকের ইরানের এই দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page