September 27, 2026, 4:58 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চারপাশে প্রচুর পানি থাকলেও শিল্পবর্জ্য ও দূষণের কারণে সেই পানি ব্যবহারের উপযোগী থাকছে না। ঢাকার আশপাশে গড়ে ওঠা ১১টি শিল্পাঞ্চলের বর্জ্য পরিবেশ ও পানির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

রোববার বিকেলে রাজধানীর পানি ভবনে আয়োজিত ‘বিশ্ব নদী দিবস ২০২৬ উদযাপন ও মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড গিভিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুধু গভীর নলকূপ স্থাপন করে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। তেলের জন্য যে যুদ্ধ চলছে, খুব শিগগিরই সুপেয় পানির জন্যও সেই যুদ্ধে নামতে হতে পারে। তখন হয়ত টাকা বা ডলার দিয়েও পানি পাবেন না।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনি এলাকায় গেলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায়ই গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পাওয়া পাই। কিন্তু চার থেকে সাড়ে চার লাখ জনসংখ্যার বিপরীতে বছরে ৩০০ থেকে ৫০০টি গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানির চাহিদা পূরণ করা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, দূষিত পানিতে গোসল করাও ঠিক নয়। কিছু এলাকায় মাছ চাষ হলেও দূষণের কারণে সেসব মাছ খাওয়ার উপযোগী কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞদের গবেষণায় পানিতে বিষাক্ত ধাতুর উপস্থিতির বিষয়টি উঠে এসেছে বলেও উল্লেখ করেন।

পানির সংকট মোকাবিলায় এটিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে শহীদউদ্দীন চৌধুরী বলেন, সরকারের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। পরিবেশ রক্ষার পাশাপাশি খাল খনন কর্মসূচিকে সামাজিক আন্দোলনের রূপ দিয়ে সবাইকে এতে যুক্ত হতে হবে।

তিনি আরও বলেন, শুধু রাজনীতি করে, নেতৃত্ব দিয়ে কিংবা আন্দোলন করে দেশকে গণতান্ত্রিক রূপ দেওয়াই যথেষ্ট নয়। এখন আমাদের বাঁচার জন্যও আন্দোলন করতে হচ্ছে। এই প্রজন্মকে আগামী প্রজন্মের চাহিদা পূরণ করে নতুন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অধিকার ও দাবিগুলো তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন পানি সম্পদ মন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ক্ষতির কারণে বাংলাদেশ যে সমস্যার মুখোমুখি হচ্ছে, সেসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page