October 29, 2026, 1:21 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াতের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়। শ্রীনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ভারতীয় নাগরিকেরা হলেন মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আটক বাংলাদেশি নাগরিকেরা হলেন গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), গোপালগঞ্জের দুলালী (৪০), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)। বিজিবি সূত্রে জানা গেছে, তারা বাড়িতে কাজ করার উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page