October 31, 2026, 5:31 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা : দীর্ঘ ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী শেখপাড়ায় সমিতির নিজস্ব কার্যালয়ে সদস্যদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত সমিতিটির নিবন্ধন নম্বর ২১/জে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুন্সি আলী আফজাল মুরাদ। সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ কায়েস হাসান রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খাঁন কিজিল। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শেখ আইয়ুব আলী, শেখ কামরুল হাসান, সদস্য মো. নজরুল ইসলাম, মো. আমিন উদ্দিন, মো. মঞ্জুর হোসেন, দিলীপ কুমার বিশ্বাস, আলী তারেক, মো. আব্দুর রশীদ, শফিকুল মওলা বাবলু, সোহেল রানা, শামস, মো. শেখ টিটো, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুলফিকার আলী লুলুসহ সমিতির অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাসুদ হাসান খাঁন কিজিল বলেন, সমবায় সমিতি হচ্ছে সম্মিলিতভাবে কাজ করার একটি উদ্যোগ। সমিতির জমি বেদখল ছিল। এছাড়া আরও কিছু জমি বেদখলে রয়েছে। পর্যায়ক্রমে এসব জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাগুরা জেলার চারটি উপজেলায় সব সমবায় সমিতি সচল করার চেষ্টা করা হবে। সমবায় সমিতির মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের অনুদান ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে থাকে। এর মধ্যে গাভি পালন ও কৃষিঋণ অন্যতম। এসব সুবিধা কাজে লাগিয়ে সমিতির সদস্যরা স্বাবলম্বী হতে পারবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, সমবায় সমিতি আইন অনুযায়ী পরিচালিত হয়। তাই সমিতির কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও প্রস্তাবিত বাজেট অনুমোদনসহ সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সমিতির ঘর নির্মাণ ও ভাড়া, উপ-আইন সংশোধন, মৃত সদস্যদের ওয়ারিশ নির্ধারণ, নিয়মিত সঞ্চয় ও শেয়ার আদায় এবং সমিতির কার্যক্রম গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page