November 8, 2026, 4:28 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ফারুক আহমেদ, মাগুরা : ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়, মাগুরার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোতাকাব্বীর আহমেদ।

সভায় বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) আয়েশা আক্তার মিলি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, মাগুরা জেলার জনসংখ্যা ১০ লাখ ৩৩ হাজার। অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১১৯ জন হলেও মাগুরা জেলায় এ হার ৯৯৪ জন।

দেশে পুরুষ ও নারীর অনুপাত প্রতি ১০০ নারীর বিপরীতে ৯৮ দশমিক ০৭ জন পুরুষ। মাগুরা জেলায় এ অনুপাত ৯৭ দশমিক ১৩ জন। দেশে পরিবারপ্রতি গড় সদস্য সংখ্যা ৩ দশমিক ৯৮ জন এবং মাগুরায় ৪ দশমিক ০২ জন।

পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়, দেশে প্রতি হাজারে এক বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ২৪ জন। মাগুরা জেলায় এ হার ২০ জন। দেশে মোট কৃষি পরিবারের সংখ্যা ১ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৯৭৪টি। মাগুরা জেলায় কৃষি পরিবারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৭৯টি।

এছাড়া মাগুরা জেলায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ১৫ হাজার ১৭৪ জন। জেলার সাক্ষরতার হার ৭২ দশমিক ২৮ শতাংশ। রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের সংখ্যা ১৭ হাজার ৯১৩টি। জেলায় নিজস্ব মোবাইল ফোন রয়েছে এমন জনগোষ্ঠীর হার ৫৩ দশমিক ১৩ শতাংশ।

আলোচনা সভায় বক্তারা নির্ভরযোগ্য পরিসংখ্যানের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থা, জনসংখ্যা, শিক্ষা, কৃষি ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page