November 9, 2026, 10:23 am
শিরোনামঃ
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ মানিকগঞ্জে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না : ট্রাম্প মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম।

নিহত ময়না বেগম ওই কোকরহাটি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তাররা হলেন- ময়না বেগমের প্রতিবেশী চঞ্চল মণ্ডল (৩৮), তার স্ত্রী জাহেরা (৩২) ও মা হালিমা বেগম (৬৫)। সোমবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম।

লিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। রোববার বিকালে ময়নার ঘরের পেছনে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে বাঁশ দিয়ে তার বুকে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাত পরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page