সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন মহেশপুর থানার ওসি তদন্ত এনায়েত আলী খোন্দকার
সভায় বক্তব্য রাখেন- মহেশপুর থানার ওসি তদন্ত এনায়েত আলী খোন্দকার, মহেশপুরস্থ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার কে এম আসাদুজ্জামান, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস সুলতানা দীপা, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন।

বক্তব্য রাখছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি মুন্সী ইমদাদুর রহমান
সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ খান, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক আবু রায়হান, এসবিকে ইউনিয়ন পরিষদের চেযারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন বিশ্বাস, ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আমিনুল ইসলাম, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর আলী, উপজেলা আনসার-ভিডিপি অফিসের প্রশিক্ষক হাসিবুল তারেক, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমাান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী বাবু ও জামায়াত নেতা লুৎফর রহমান।

বক্তব্য রাখছেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার হেলেনা আক্তার নিপা
সভায় আইনশৃঙ্খলা, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়।

বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা