November 9, 2026, 4:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ জন আটক যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটির সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারের দালালসহ ৬ জন আটক ও মাদক উদ্ধার ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটির সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার

ইয়ানূর রহমান : শুধুমাত্র সাংবাদিকতার নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, হয়রানি, মাদক ব্যবসা, ব্যক্তিগত বিরোধে হস্তক্ষেপ, ব্ল্যাকমেইলিং ও প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত, জামায়াত নেতা পরিচয়ধারী জাকির হোসেনকে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট সদস্যরা।

তবে যারা সংগঠনের নেতা দাবি করে তাকে বহিষ্কার করেছেন, তাদের কর্মকাণ্ড নিয়েও উঠেছে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙিয়ে নানা অনিয়ম ও অপকর্ম চালানোর অভিযোগ রয়েছে সংগঠনটির সভাপতি জাকির হোসেন, তার সহযোগী আব্দুল্লাহ আল মামুন, তাজাম্মুল হোসেনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, একসময় যুবলীগের নাম ভাঙিয়ে সংগঠনটিকে ঢাল হিসেবে ব্যবহার করা হতো। সে সময় সংগঠনটির নেতৃত্বে ছিলেন কথিত সাংবাদিক ও যুবলীগকর্মী সুমন চক্রবর্তী।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংগঠনটির দায়িত্ব নেন জাকির হোসেন। এরপর তার নেতৃত্বে নানা অনিয়ম ও অপকর্ম চলতে থাকে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাফসান জানি ও তার শ্যালিকা সামিয়াকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় তাদের বিতর্কিত কর্মকান্ড সামনে আসে। এরপর ধীরে ধীরে আরও নানা অভিযোগ সামনে আসতে থাকে। এরই মধ্যে সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট করেন জাকির হোসেন। ওই পোস্টকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে মণিরামপুরে এসে কথিত সাংবাদিক জাকিরকে জুতাপেটা করার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এরপর মণিরামপুর প্রেসক্লাবের আয়োজনে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া সচেতন তরুণ সমাজের উদ্যোগে মণিরামপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসব ঘটনার পর মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির পদ থেকে জাকির হোসেনকে বহিষ্কার করা হয়। পরে সংগঠনটির কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

তবে প্রশ্ন উঠেছে, যারা জাকিরকে বহিষ্কার করেছেন, তাদের নিজেদের কর্মকান্ড নিয়েও। তাদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধেও রয়েছে অসংখ্য অভিযোগ। অভিযোগ রয়েছে, তিনি জাকির হোসেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। রাফসান জানিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায়ও আব্দুল্লাহ আল মামুনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page