November 20, 2026, 10:16 am
শিরোনামঃ
পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার ও প্রশাসনের বর্তমান-সাবেক কর্মকর্তাসহ এক ডজন ঘনিষ্ঠ ব্যক্তিকে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর সম্ভাব্য দুর্নীতি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) অনিয়ম এবং দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত তদন্তের নথি ব্যবস্থাপনা খতিয়ে দেখার প্রস্তুতি হিসেবে বুধবার (১৮ নভেম্বর) এসব নোটিশ পাঠানো হয়।

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া—যিনি জানুয়ারিতে ওভারসাইট কমিটির চেয়ারম্যান হতে যাচ্ছেন—যাদের কাছে নথি সংরক্ষণের চিঠি পাঠিয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, গ্রিসে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল, ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলের প্রধান নির্বাহী ক্যাথরিন টাউনসেন্ড, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম, সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কোরি লিওয়ানডোস্কি, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এবং ব্যুরো অব প্রিজনসের পরিচালক উইলিয়াম মার্শাল।

চিঠিতে রবার্ট গার্সিয়া উল্লেখ করেন, দুর্নীতি নির্মূল ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতে ভোটাররা কংগ্রেসের ডেমোক্র্যাটদের স্পষ্ট ম্যান্ডেট দিয়েছেন এবং আইন সংস্কারের স্বার্থে ১২০তম কংগ্রেসে তারা এই গুরুত্বপূর্ণ নজরদারি কার্যক্রম পরিচালনা করবেন।

ট্রাম্প পরিবারের সদস্যদের পাঠানো চিঠিতে ব্যবসায়িক ও ব্যক্তিগত স্বার্থের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে গার্সিয়া জানিয়েছেন, ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-এ তাদের অংশীদারত্ব এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে কমিটি তদন্ত করবে। পাশাপাশি গত মে মাসে বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে ট্রাম্প জুনিয়রের বিবাহোত্তর অনুষ্ঠানে এক রুশ ধনকুবেরের অর্থায়নের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, জ্যারেড কুশনারকে পাঠানো চিঠিতে তার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় মার্কিন সরকারের আলোচক হিসেবে তার ভূমিকা ঘিরে স্বচ্ছতা, স্বার্থের সংঘাত এবং ব্যক্তিগত লাভের জন্য সরকারি পদের অপব্যবহারের অভিযোগ তদন্তের কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সুসি ওয়াইলস, টড ব্লাঞ্চ ও উইলিয়াম মার্শালকে পাঠানো নোটিশগুলো মূলত জেফরি এপস্টেইন-সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তের নথি প্রকাশের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ভূমিকা এবং গত বছর এপস্টেইনের দীর্ঘদিনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলকে টেক্সাসের একটি ন্যূনতম নিরাপত্তার কারাগারে স্থানান্তরের বিষয়টিকে কেন্দ্র করে পাঠানো হয়েছে।

পাশাপাশি স্টিফেন মিলার, ক্রিস্টি নোয়েম ও কোরি লিওয়ানডোস্কিকে পাঠানো চিঠিতে অভিবাসন প্রয়োগকারী অভিযান এবং বিশেষ করে নোয়েম ও লিওয়ানডোস্কির বিরুদ্ধে দপ্তরের ভেতরে দুর্নীতি ও অর্থের বিনিময়ে সুবিধা দেওয়ার (‘পে-টু-প্লে’) অভিযোগ তদন্তের ইঙ্গিত দেওয়া হয়েছে।

কিম্বার্লি গিলফয়েলকে পাঠানো চিঠিতে তার রাষ্ট্রদূত থাকাকালীন সম্ভাব্য ‘পে-টু-প্লে’ অভিযোগ তদন্তের কথা এবং ক্যাথরিন টাউনসেন্ডকে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণে বেসরকারি অনুদান সংগ্রহের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছেন গার্সিয়া।

এক বিবৃতিতে রবার্ট গার্সিয়া বলেন, প্রশাসনের অনিয়ম, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতেই তাদের এই উদ্যোগ, যা সব আমেরিকানের কল্যাণে ভবিষ্যৎ আইন প্রণয়নের ভিত্তি তৈরি করবে।

আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ নেওয়ার পর সমন জারির (সাবপিনা) ক্ষমতা ব্যবহার করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করতে প্রস্তুত রয়েছেন ডেমোক্র্যাটরা। তবে ডেমোক্র্যাটদের এসব তদন্তের উদ্যোগের বিরুদ্ধে পাল্টা অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের কাউন্সেল উইল শার্ফ গত সপ্তাহে রবার্ট গার্সিয়াকে পাঠানো এক চিঠিতে সতর্ক করে বলেন, তাদের এই তদন্ত ‘স্পষ্ট অপরাধমূলক সীমা অতিক্রম করতে পারে’ এবং কংগ্রেসের যেকোনো তদন্তমূলক পদক্ষেপ অবশ্যই বৈধ আইন প্রণয়নের উদ্দেশ্যসম্মত হতে হবে।

অবশ্য শার্ফের এই সতর্কবার্তা নাকচ করে দিয়ে রবার্ট গার্সিয়া বলেছেন, তদন্ত ও নজরদারি চালানোর ক্ষেত্রে কংগ্রেসের ‘ব্যাপক এখতিয়ার’ রয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ টেক্সাসের মার্কিন অ্যাটর্নি অ্যারন রিটজ আসন্ন তদন্ত নিয়ে দেওয়া মন্তব্যের জেরে প্রতিনিধি পরিষদ ও সিনেটের অন্তত পাঁচজন ডেমোক্র্যাট সদস্যকে নোটিশ পাঠিয়ে তাদের সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page